,

আজারবাইজান-আর্মেনিয়ায় লড়াইয়ে বহু হতাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার দখলে থাকা নাগোরনো-কারবাখ ঘিরে ভয়াবহ লড়াইয়ে জড়িয়ে পড়েছে আজারবাইজান। এতে উভয়পক্ষে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর জন্য দুপক্ষ পরস্পরকে দায়ী করেছে।

এদিকে লড়াই বন্ধে দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়। যুদ্ধবিরতিতে রাজি করাতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা।

স্থানীয় সময় রবিবার ভোরে শুরু হওয়া এই লড়াইয়ে আগে হামলা চালানোর জন্য দু’দেশ পরস্পরকে দায়ী করছে।

আর্মেনিয়া বলছে, আজারবাইজান প্রথমে বিমান ও কামান দিয়ে হামলা শুরু করেছে। পরে তারা এর জবাব দেওয়া শুরু করেছে এবং সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলার জন্য সংঘবদ্ধ হয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, চারদিক থেকে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিয়েছে তারা।

আজারবাইজানের দুটি হেলিকপ্টার, তিনটি ট্যাংক ধ্বংসসহ সেনা ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আর্মেনিয়া। একই সঙ্গে ১৭ বিদ্রোহী নিহত ও শতাধিক আহত এবং কিছু এলাকার নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে আর্মেনিয়া সমর্থিত নাগোরনো-কারবাখ প্রশাসন।

অন্যদিকে, একটি কৌশলগত পাহাড়ের চূড়াসহ আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি জেলার সাতটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আজারবাইজান। একই সঙ্গে অস্ত্র গুদাম, রাডার ব্যবস্থাসহ আর্মেনিয়ার বেশকিছু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে বাকু।

একই সঙ্গে বেসামরিক নাগরিক নিহতসহ নিজেদের সেনা ও সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে আজারবাইজান। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়। প্রায় চার দশক ধরে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ চলছে।

নাগোরনো-কারবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি এখনো আর্মেনিয়ান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত জুলাইয়ে সীমান্তে দুপক্ষের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে আজারবাইজানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা চলছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা