,

অ্যাটর্নি জেনারেলের সম্মানে সুপ্রিম কোর্ট আজ বসছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দুই বিভাগ বসবেন না।

সকালে আদালতের কাজ শুরু হলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ ঘোষণা দেন।

এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য অ্যাটর্নি জেনারেলের মরদেহ বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেওয়া হয়েছে।

সেখানে জানাজা শেষে মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মাহবুবে আলম ১১ বছর ৮ মাস রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদে ছিলেন। তিনি ২০০৯ সালে অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। তারপর মৃত্যু অবধি ওই পদে ছিলেন।

তার স্ত্রী বিনতা মাহবুব একজন চিত্রশিল্পী। তাদের দুই সন্তানের মধ্যে ছেলে সুমন মাহবুব পেশায় সাংবাদিক। আর মেয়ে শিশির কনা আইন পেশায় জড়িত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা