এক চরম বাস্তবতায় এক ছাদের নিচে থাকতে পারছি না : শাকিব

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপার স্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। ছোট্ট জয় জন্মের পর থেকে বাবা-মা সূত্রে পেয়েছে তারকাখ্যাতি। জন্মের পর থেকে তার জন্মদিনটি বেশ জমকালোভাবে আয়োজন হয়ে আসছে।

তবে এবার ঘটা করে জয়ের জন্মদিন পালন হচ্ছে না। ছেলের জন্মদিনকে ঘিরে শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে এক আবেগী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। যেটি পাঠক হৃদয়ে নাড়া দিয়েছে ভীষণভাবে।

জয়কে উদ্দেশ্য করে শাকিব লেখেন, এক চরম বাস্তবতার কারণে হয়ত তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়।

সাকিব আরও লেখেন, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি।

ফেসবুক পোস্টে ঢালিউডের এ নায়ক লেখেন, আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সব সীমানাকেও।

জয়ের উদ্দেশে তিনি আরও লেখেন, তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে। যেমনটা এখনও আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।

জানা গেছে জয়ের মা অপু বিশ্বাস কিছুদিন আগে মা হারিয়েছেন। এ কারণেই ছেলের জন্মদিনে কোনো আয়োজন রাখেননি অপু। সোশ্যাল একাধিক পোস্টে মা হারানোর বেদনা ও ছেলের জন্মদিনের আনন্দ শেয়ার করেন তিনি। পোস্ট করেন নানি-নাতির ভিডিও।
অপু লেখেন, বাবা এবার তোমার জন্মদিনের কোন আয়োজনই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।

শাকিব ও অপু ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম। অপু-শাকিবের বিবাহ বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছে জয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ