বৃষ্টির দিনে দই-সরিষা ইলিশ

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইলিশের মালাইকারি, ভুনা ও পাতুরি তো সবারই খাওয়া হয়। কখনও কী খেয়েছেন ইলিশের দই-সরিষা। বৃষ্টির দিনে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন দই ও সরিষা দিয়ে ইলিশের মজাদার রান্না।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ইলিশের দই-সরিষা।

উপকরণ

ইলিশ মাছ ৪ টুকরা বড় সাইজ, পেঁয়াজ বাটা আধাকাপ, পেঁয়াজ কুচি আধাকাপ, সরিষা বাটা ১ টেবিল চামচ (একটা মরিচ ও সামান্য লবণ দিয়ে বেঁটে নেয়া), সরিষার তেল আধাকাপ।

মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, টক দই দেড় থেকে দুই টেবিল চামচ, ধনে ও জিরা গুঁড়া আধা চা চামচ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, চিনি সামান্য।

প্রণালি

প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে একে একে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, মরিচ-হলুদ-ধনে-জিরা গুঁড়া এবং লবণ দিয়ে একটু কষিয়ে নিন। কষানো হলে পরিমাণমতো পানি দিতে হবে।

এবার মাছগুলো দিয়ে দিন। অবশ্যই ঢেকে রান্না করতে হবে।

রান্না শেষের দিকে এলে অল্প পানি দিয়ে মোলায়েম করে ফেটানো দই, চিনি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে ফেলুন।

ওপরে ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ