শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাস্তায় চিকেন সাসলিক

news-image

অনলাইন ডেস্ক : বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে খেতে পারেন চিকেন সাসলিক। আপনি চাইলেই ঘরে তৈরি করতে পারেন মুখরোচক এ খাবার।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিকেন সাসলিক।

উপকরণ

মুরগির বুকের মাংস একটু ভারী কিউব করে কাটা ১/২ কেজি, মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, গোল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, চিলি সস ১ চা চামচ, টমেটো সস ১ টে চামচ, লেবুর রস ২ টে চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, পেঁয়াজ, টমেটো, শসা ও গাজর (কিউব করে কাটা) পরিমাণমতো, সয়াবিন তেল ২ টে চামচ।

প্রণালি

সাসলিক স্টিকগুলো ৩০ মিনিট ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। গাজর কিউবগুলো হাফ বয়েল করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন। চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। এবার তেল ছাড়া সব উপাদান একত্রে মিশিয়ে ২ ঘণ্টা মেরিনেট করুন। এর পর সাসলিক স্টিকে একে একে গাজর, টমেটো, পিঁয়াজ, শসা কিউব ও এক পিস চিকেন কিউব এভাবে স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।

এবার সব সাসলিকে তেল ব্রাশ করে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুণ অথবা ননস্টিক প্যানে সেঁকে নিন। উভয় পাশ ১৫ মিনিট মাঝারি আঁচে রাখুন। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিন এবং একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিন। সালাদ ও নান রুটি/পরোটা বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ