শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন আগামী ৩০ সেপ্টেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরেক দফা বাড়তে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন দেশ রূপান্তরকে বলেন, করোনা পরিস্থিতি এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে স্কুল খুলে দেওয়ার মতো পরিবেশ হয়নি। তবে ছুটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাতে এখনো সময় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, স্কুল বন্ধ বা খোলার বিষয়ে প্রাথমিক একটি বৈঠক দু-একদিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক কিছু ভাবতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয় থেকে একটি সারমর্ম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এর পরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন। প্রধানমন্ত্রী যেভাবে দিক-নির্দেশনা দেবেন সেভাবেই মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ