শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়া প্রেস ক্লাবে ককটেল বিস্ফোরণ

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিক যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু বলেন, রাত ৮টা ১০ মিনিটে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি ককটেল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা সময় টিভির সাংবাদিক মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির পাশে বিস্ফোরণ ঘটে। তবে উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এটিএন নিউজের প্রতিনিধি জাহিদ হাসান বলেন, অল্পের জন্য বেঁচে গেছি আমরা। হয়তো ককটেলে থাকা প্লিন্টার বিঁধে আমরা হতাহত হতে পারতাম। তাই সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জোরাল হস্তক্ষেপ কামনা করছি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া বলেন, প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ