,

অবশেষে জামিন পেলেন আলাউদ্দিন জিহাদী

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদী জামিনে মুক্ত হয়েছেন। রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন।

জামিনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত আলাউদ্দিন জিহাদীকে জামিন দেয়া হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে প্রয়াত হেফাজত ইসলামের আমীর আল্লামা শফীকে নিয়ে কটূক্তি করা হয়। ২০ সেপ্টেম্বর সকালে ফতুল্লা থানায় আলাউদ্দিন জিহাদীকে বিবাদী করে মামলা করে দেওভোগ মাদ্রাসার খতিব হারুন অর রশিদ। সেদিনই ফতুল্লা থানা পুলিশ মাহমুদপুর থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।

রোববার সকালে আলাউদ্দিন জিহাদীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়। নগরীর সিটি কর্পোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার, সেখান থেকে ৩০০ শয্যা হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা