ব্রাহ্মণবাড়িয়ায় এলাকাবাসীর মানববন্ধন,সড়ক সংস্কারের দাবিতে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার কালিবাড়ি মোড় থেকে শিমরাইলকান্দি গ্যাসফিল্ড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জর্ঝাজীর্ন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে এ সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে দূর্ঘটনা। সড়কটি সংস্কারের দাবিতে রবিবার দুপুরে শহরের কালিবাড়ি মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেছে এলাকাবাসী।
এতে এলাকার কয়েকশ মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন হাজী মোঃ ইদ্দিস মিয়া, আশরাফুল হাসান তপু, মোঃ আলাল, মোঃ শাকিল ভূইয়া, শামীম আহমেদ, জাকির মাহদিন, সালাউদ্দিন মোল্লা, রাফা ইসলাম জ্যুতি সহ অন্যান্যরা।
মানববন্ধন পরিচালনা করেন শাহদাৎ হোসাইন। সভায় বক্তারা দ্রুত এ রাস্তাটি সংস্কারের জন্য কতৃপক্ষ নিকট দাবি জানান। অন্যথায় আগামী দিনে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান তারা ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ