শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিংয়

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রবিবার সকাল ৬ টা ৫৫ মিনিটে দিল্লির সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৫ জুন থেকে তার চিকিৎসা চলছিল। সেপসিস এবং মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোমে আক্রান্ত ছিলেন। এদিন সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় লিখেছেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশসেবা করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ির সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার প্রয়াণে আমি শোকাহত।’

দলের সাংগঠনিক দিকেও প্রয়াত রাজনীতিকের অবদান স্মরণ করেছেন মোদি। সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

রাজস্থানের বাড়মের জেলার জসোল গ্রামে যশবন্তের জন্ম ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। মেয়ো কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি উত্তীর্ণ যশবন্ত ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন পঞ্চাশের দশকে।

রাজনীতিতে আসেন ষাটের দশকের শেষ দিকে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। রাজ্যসভায় প্রথম পা রাখেন আশির দশকে।

তার প্রয়াণে শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। টুইটে তিনি লিখেছেন, ‘ প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। প্রতিরক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন বিভিন্ন সময়ে। তিনি ছিলেন একজন সুদক্ষ সাংসদও।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ