শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে কোন আয়োজন করতে পারলাম না, ছেলেকে অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই। সেই কথা ছেলেকে জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিলেন নায়িকা।

সম্প্রতি মারা যান অপুর মা শেফালী বিশ্বাস। এ কারণে ছেলের জন্মদিনে কোনো আয়োজনে রাখেননি বলে জানান।

অপু ফেইসবুকে লেখেন, “বাবা এবার তোমার জন্মদিনের কোন আয়োজনই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।”

ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে লেখেন, “আপনারা যারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে । এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার।”

১৮ সেপ্টেম্বর মারা যান অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। পরদিনই মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যান তিনি। সেখানে দাহ করার পাশাপাশি এখন মায়ের আত্মার শান্তির জন্য রাখছেন নিয়মিত উপোস। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে শ্রাদ্ধ।

এ পরিস্থিতিতে নতুন ছবি ‘ছায়াবৃক্ষ’র শুটিংও পিছিয়ে দিয়েছেন অভিনেত্রী।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম। অপু-শাকিবের বিবাহ বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছে জয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ