কঙ্গনার বিরুদ্ধে মামলা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত কৃষি বিলের বিরোধীদের আক্রমণ করতে গিয়ে দারুণ সমালোচনায় পড়েছেন কঙ্গনা রনৌত। অভিনেত্রীর বিরুদ্ধে গর্জে উঠেছে বিভিন্ন স্তরের মানুষ।

যার জের ধরে শনিবার কঙ্গনার বিরুদ্ধে অপরাধমূলক ফৌজদারি মামলা দায়ের হয় কর্ণাটকের টুমকুরের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে।

অপরাধ আইনের ৪৪ মর্যাদাহানি, ১০৮ অপরাধমূলক কাজে মদদ দেওয়া, ১৫৩ দাঙ্গায় উসকানি, ১৫৩এ ভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানো এবং ৫০৪ সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন অবমাননাকর মন্তব্য করা ধারায় মামলা দায়ের হয়েছে কঙ্গনার বিরুদ্ধে।

কৃষি বিলের প্রতিবাদে কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করেন কঙ্গনা। সেই সূত্রেই পাঞ্জাবের অমৃতসরে অনেক কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে পথে নামেন। তিনজনের ছবি লাগানো কুশপুত্তলিকা নিয়ে মিছিল করেন।

গত সপ্তাহে সংসদে বিতর্কিত কৃষি বিল পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তাতে ন্যূনতম সহায়ক মূল্য ঘিরে ধোঁয়াশা থাকায় বিলটির বিরুদ্ধে পথে নামেন কৃষকেরা। তাদের আশ্বস্ত করে টুইটে প্রধানমন্ত্রী মোদি জানান, নয়া বিল আইনে পরিণত হলেও ন্যূনতম সহায়ক মূল্য চালু থাকবে।

প্রধানমন্ত্রীর সেই বার্তাকে রিটুইট করে ২০ সেপ্টেম্বর আন্দোলনকারীদের আক্রমণ করে বসেন কঙ্গনা। লেখেন, “প্রধানমন্ত্রীজি, কেউ ঘুমালে তাকে জাগানো যায়। কেউ না বুঝলে তাকে বোঝানো যায়। কিন্তু যিনি ঘুমানোর অভিনয় করেন, বুঝেও না বোঝার ভান করেন, আপনার বোঝানোয় তার কী যায় আসে? এরা সেই সন্ত্রাসবাদী, সিএএ-র আওতায় কারো নাগরিকত্ব না গেলেও এরা রক্তবন্যা বইয়ে দিয়েছিল।”

কঙ্গনার এই টুইট ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকেরই মতে, নায়িকা দরিদ্র কৃষকদের চরম অপমান করেছেন। পরে কঙ্গনা দাবি করেন, কখনো কৃষকদের সন্ত্রাসবাদী বলেননি। অভিযোগ প্রমাণ করতে পারলে টুইটার ছেড়ে দেবেন বলেও ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ