,

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাগন চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় আম, কাঁঠাল, লিচু,পেয়ারা ও মাল্টার পর বিদেশী ফল ড্রাগন চাষেও এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। চলতি মৌসুমে মাল্টা ও ড্রাগন উৎপাদন করে লাভবান হয়েছেন কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৩ হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হয়েছে। অনুকুল আবহাওয়া ও সীমান্তবর্তী এলাকার মাটির গুনগত কারণে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের তিন উপজেলা ইতোমধ্যে বিভিন্ন ফল উৎপাদনে দেশে প্রসিদ্ধ হয়ে উঠেছে।

জেলার নয়টি উপজেলার মধ্যে বিজয়নগর, কসবা ও আখাউড়ায় আম,কাঁঠাল, লিচু, পেয়ারা ও মাল্টা চাষের পর চলতি মৌসুমে বিদেশি ফল ড্রাগন চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় চলতি মৌসুমে ৩ হেক্টর জমিতে বারি ড্রাগন -১ এর ৩.১২ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ড্রাগন ফল হৃদরোগ, ডায়বেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম বলে জানান কৃষিবিদরা। উৎপাদন খরচ যেমন কম তেমনি ফুল থেকে ৪৫ দিনে ফল পাওয়া যায়।

লাল মাটির কারণে জেলার সীমান্তবর্তী মিষ্টির উপজেলা বলে খ্যাত তিন উপজেলার এসব এলাকার ফল যেমনি ফরমালিন ও বিষমুক্ত তেমনি খেতেও সুস্বাদু হওয়ায় দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছে এই এলাকার উৎপাদিত ফল। দূরদূরান্ত থেকে পাইকাররা এসে এসব বাগান থেকে আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা করে যাচ্ছে।

জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রবিউল হক মজুমদার জানান, দিনে দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ফলের আবাদ জনপ্রিয় হয়ে উঠছে। জেলার ৩হাজার ৪৪০ হেক্টর জমিতে ফল চাষ হচ্ছে। বর্তমানে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, মাল্টা সহ পাশাপাশি বিদেশি ফল ড্রাগন চাষ করে উদ্যোক্তারা সফল হওয়ায় তারা লাভবান হয়েছে। সরকারি ভাবে ড্রাগন চাষে তাদের আরও উৎসাহ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা