শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ রুটের ফ্লাইট বাতিল কললো বিমান

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনার প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস জানায়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের কারণে বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ