,

লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন উদ্ধার

news-image

ডেস্ক রিপোর্ট : ভূমধ্যসাগরে গতকাল বৃহস্পতিবার রাতে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মারা গেছেন তিনজন, নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। নিখোঁজ ব্যক্তিরা কে কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন সিরীয়। অপরজন ঘানার নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছে লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ, মিসর, ইথিওপিয়া, নাইজার, সোমালিয়া, সিরিয়া ও ঘানার নাগরিক রয়েছেন।

আইওএমের মুখপাত্র সাফা মসেহলির বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার খবরে জানানো হয়, লিবিয়ার কোস্টগার্ডের সহযোহিতায় ওই ২২ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের লিবিয়ার জলিতেন আটককেন্দ্রে নেওয়া হয়। নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। এ নিয়ে গত এক মাসের মধ্যে লিবিয়ার উপকূলে নৌকাডুবির দুটি ঘটনা ঘটল।

আইওএমের তথ্যমতে, এর আগে গত ১৫ সেপ্টেম্বরের নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা