সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নদের লিগ মৌসুমের শুরুটা হয়েছে সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে। আর রিয়াল বেতিস নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে। আজ সেই রিয়াল বেতিসের বিপক্ষে ৩-২ গোলে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

বেতিসের মাঠে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথাতেই বল জালে জড়ায় রিয়াল মাদ্রিদ। অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হলে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। প্রথম গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ম্যাচের ১৪ মিনিটে বক্সের ভেতর বেনজেমার বাড়ানো বল জালে জড়ান ভালভার্দে (১-০)। ম্যাচের ৩৫ মিনিটে রিয়াল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মেন্ডির গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা (১-১)। মেন্ডির গোলের মিনিট দু-এক পরই উইলিয়াম কারভালহো ব্যবধান দ্বিগুণ করেন (২-১)।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে ৪৮ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বেতিসের সর্বনাশ করেন এমারসন। ২-২ গোলে সমতায় ফেরে জিদান শিষ্যরা। ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ডের দেখা পেয়ে মাঠ ছাড়েন এমারসন। দশজনের রিয়াল বেতিসকে পেয়ে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮২ মিনিটে ভিএআর-এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রামোসের ঠান্ডা মাথার পেনাল্টি শট জাল খুঁজে পায় সহজেই (৩-২)। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত ৮ মিনিট যোগ হলেও কাজে লাগাতে পারেনি কোনো দল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী