,

১২ অক্টোবর থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট

news-image

নিউজ ডেস্ক : আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময় পণ্যবাহী সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। ৯ দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সব পণ্য পরিবহনকারী যানবাহন (ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, প্রাইমমুভার, লং ভ্যাহিক্যাল, পিকআপ) বন্ধ থাকবে।

৯ দফা দাবির মধ্যে রয়েছে- গত ২৬ আগস্ট বিআইডব্লিউটিএ গাবতলী এলাকায় বিনা নোটিশে অভিযান চালিয়ে ৭টি ট্রাক ও ড্রাম-ট্রাক ভাঙচুর, চারটি মালামালসহ ট্রাক নিলামে তোলায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে, ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করতে হবে, টঙ্গি ট্রাক-কাভার্ডভ্যান টার্মিনাল স্থায়ী করতে হবে, যাত্রাবাড়ী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারাদেশে স্থায়ী টার্মিনাল নির্মাণ করতে হবে, দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তদন্ত ছাড়া ৩০২ ধারায় মামলা দায়ের বন্ধ করতে হবে, সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে যে সব সংশোধনী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতোপূর্বে দেওয়া হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, বিআরটিএ-এর কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করতে হবে এবং না দেওয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালনার সুযোগ দিতে হবে, যানবাহন বর্ধিত আয়কর প্রত্যাহার করতে হবে, সড়ক ও মহাসড়কে পুলিশি হয়রানি-মাস্তানি-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে, বিআইডব্লিটিএ বিভিন্ন ফেরিঘাটে ও টার্মিনালে ঘাট ইজারা দেওয়া বন্ধ করে আগের মতো বিআইডব্লিউটিএ-এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে।

মো. রুস্তম আলী খান বলেন, ‘বিষয়টি আমরা চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দফতরে জানিয়েছি। ১১ অক্টোবরে মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা ১২ অক্টোবর থেকে ধর্মঘটে যাব। প্রয়োজনে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিয়ে লাগাতার আন্দোলনে যাব।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি