,

আশুগঞ্জে হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩) এর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলচত্তরের পাশের নজরুল ডাক্তারের বিল্ডিংয়ের দ্বিতীয়তলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার হীরুদ বিশ্বাসের ছেলে। সে ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিল রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রাজেশের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

এসময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাঙা ও জানালার গ্রিল কাটা পাওয়া যায়। তবে ব্যাংকের বোল্ট ভাঙার চেষ্টা করলেও তা সুরক্ষিত আছে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের আরও দুইজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এসময় তিনি সাংবাদিকদের জানান, ব্যাংকের পিছনের একটি জানালার গ্রিল কাটা পাওয়া যায়। কি কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা