শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে হাজির দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : মাদক মামলায় জেরার মুখোমুখি হতে শনিবার সকালে মুম্বাইয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দপ্তরে পৌঁছান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সুশান্ত সিং রাজপুতের হত্যার তদন্তে যে মাদক যোগ ধরা পড়ে, তাতে দীপিকার নামও উঠে এসেছে। তার জন্য তাকে সমন পাঠায় সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপিকাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপোলো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে।

শনিবার সকালে সেখানে পৌঁছে যান তিনি। তবে স্বামী রণবীর সিংকে সঙ্গে দেখা যায়নি। যদিও অভিনেতা বলেছিলেন, স্ত্রীর জেরার সময় পাশে থাকতে চান।

একই মামলায় শনিবার এনসিবির দপ্তরে হাজিরা দেওয়ার কথা অন্য দুই অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরেরও। তাদের বালাড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে।

গুঞ্জন উঠেছে, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। এনসিবির জিজ্ঞাসাবাদে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

শুক্রবার এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কারিশমা। জেরার মুখে তিনি দীপিকার অ্যাডমিন থাকার কথা স্বীকার করে নেন। প্রসঙ্গত, দীপিকার ম্যানেজার হওয়ার পাশাপাশি তিনি একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মীও ছিলেন।

সূত্রের খবর, মাদক সংক্রান্ত তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তাতে ছিলেন কারিশমা, জয়া সাহা ও দীপিকা। আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন ‘পদ্মাবত’ নায়িকা। তবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাদক সংক্রান্ত চ্যাটগুলো ছিল ২০১৭ সালের।

কিছুদিন আগে দীপিকার সঙ্গে কারিশমার চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে দীপিকাকে ‘হাশ’ (মাদক) আছে কিনা জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে। উত্তরে কারিশমা জানিয়েছেন— তার বাড়িতে আছে, তবে তিনি এই মুহূর্তে বান্দ্রায় রয়েছেন, চাইলে অমিতকে এনে দিতে বলতে পারেন। কারিশমার কথার জবাবে দীপিকা সম্মতি জানান। পাশাপাশি, জয়ার সঙ্গে শ্রদ্ধা কাপুরের যে চ্যাট প্রকাশ্যে এসেছে, তাতে শ্রদ্ধাকে সিবিডি অয়েল চাইতে দেখা গিয়েছে।

শুক্রবার কারিশমা ছাড়াও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২০১৮ সালে মাদক সংক্রান্ত বিষয়ে সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি। সে কথাবার্তা রাকুলের বাড়িতেই হয়েছিল। তবে তিনি নিজে কখনো মাদক সেবন করেননি বলেই এনসিবিকে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ