,

ভ্যাকসিন আসার আগে করোনায় ২০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচও’র

news-image

অনলাইন ডেস্ক : একটি কার্যকর ভ্যাকসিন গণহারে ব্যবহার হওয়ার আগেই করোনাভাইরাসে (কভিড-১৯) ২০ লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সি হেড মাইক রায়ান এমনটাই আশঙ্কা করছেন বলে জানিয়েছে বিবিসি।

সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ছাড়া মৃতের এই সংখ্যা আরও বেশি গিয়ে ঠেকতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

বিবিসি জানায়, গত বছরের শেষের দিকে চীনে প্রথমে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বে ১০ লাখের মতো মানুষ মারা গেছেন। সংক্রমণ বাড়ছে। শনাক্ত ৩ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে উত্তর গোলার্ধে শীত মৌসুম ঘনিয়ে আসতেই ওই অঞ্চলের দেশগুলোতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এই তিনটি দেশেই দেড় কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডো মিটারের শনিবার সকালের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় ৯ লাখ সাড়ে ৯৩ হাজার। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪১ লাখ ৭৮ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি