শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘণ্টায় শেষ করতে হবে ওমরাহ

news-image

ডেস্ক রিপোর্ট : আবারও ওমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে আগ্রহীরা ওমরাহ পালন করতে পারবেন। তবে ওমরাহ পালনকারী প্রতিটি দলের জন্য নির্ধারিত সময় মাত্র তিন ঘণ্টা। তিন ধাপে পর্যায়ক্রমে মুসল্লিদের এ সুযোগ দেয়া হবে।

প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিই এ সুযোগ পাবেন। খবর আরব নিউজ ও গাল্ফ ইনসাইডার’র। বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রথম স্তরে প্রতিদিন ছয় হাজার লোক ছয় ধাপে ভিন্ন ভিন্ন সময়ে ওমরাহ আদায় করতে পারবেন।

প্রতি এক হাজার লোক ওমরাহ আদায়ের জন্য তিন ঘণ্টা সময় পাবেন। প্রথম স্তরে শুধু সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। সাধারণ ধারণক্ষমতার ৩০ ভাগ তথা ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবেন।

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় স্তরে ওমরাহ পালন। ধারণ ক্ষমতার ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন। এরপর এক নভেম্বর থেকে তৃতীয় স্তরে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা