শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক পোস্টেই প্রিয়াঙ্কার আয় ২ কোটি

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শুধু ভারত নয়, পুরো পৃথিবী জুড়েই আজ বিখ্যাত তিনি। হলিউডে নানা সময় নানা প্রজেক্টে কাজ করে বিশ্বের প্রায় প্রতিটি কোণায় স্বীকৃতি অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ এক্টিভ এই অভিনেত্রী। সবমিলিয়ে তার ফলোয়ারের সংখ্যা ৫৭.৫ মিলিয়নের বেশি। এসব ভক্তদের কাজে লাগিয়ে বেশ মোটা অংকের টাকা আয়ও করেন প্রিয়াঙ্কা।

গত বছর যুক্তরাজ্য ভিত্তিক সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা হপার এইচকিউ ইনস্টাগ্রাম পোস্ট থেকে সর্বাধিক অর্থ আয় করা প্রোফাইল মালিকদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে আছে ‘ডন’খ্যাত এ তারকার নাম। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগামে প্রতি বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য, প্রায় ২ কোটি রুপি নিয়ে থাকেন। বলিউডের সকল নায়িকাদের মধ্যে যা সর্বাধিক আয়।

প্রসঙ্গত, ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি পেয়ে শোবিজে পথচলা শুরু করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় রুপালি পর্দার যাত্রা। এরপর দিনে দিনে দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য ভারতজুড়ে নন্দিত তারকা হয়ে উঠেছেন।

গুণী এই অভিনেত্রী ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ