মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

শুক্রবার এনসিবির-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কারিশমা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরার মুখে তিনি দীপিকার অ্যাডমিন থাকার কথা স্বীকার করে নেন। প্রসঙ্গত, দীপিকার ম্যানেজার হওয়ার পাশাপাশি ক্যন ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মীও ছিলেন কারিশমা।

সূত্রের খবর মাদক মাদক সংক্রান্ত তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তাতে ছিলেন কারিশমা প্রকাশ, জয়া সাহা, ও দীপিকা। আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা পাড়ুকোন। আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি ছিল ২০১৭-র।

প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকার সঙ্গে কারিশমা প্রকাশের মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে আসে। যেখানে দীপিকাকে ‘হাশ’ (মাদক) আছে কিনা জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে। উত্তরে কারিশমা জানিয়েছেন তার বাড়িতে আছে, তবে তিনি এই মুহূর্তে বান্দ্রায় রয়েছেন। তবে তিনি চাইলে অমিতকে এনে দিতে বলতে পারেন। কারিশমার কথার জবাবে দীপিকা সম্মতি জানান। পাশাপাশি, জয়া সাহার সঙ্গে শ্রদ্ধা কাপুরের যে চ্যাট প্রকাশ্যে এসেছে, তাতে শ্রদ্ধাকে সিবিডি অয়েল চাইতে দেখা গিয়েছে।

এদিকে শুক্রবার কারিশমা প্রকাশ ছাড়াও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। জিনিউজ সূত্রে জানা যায়, রাকুল ২০১৮ সালে মাদক সংক্রান্ত বিষয়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যে কথাবার্তা রাকুলের বাড়িতেই হয়েছিল। তবে রাকুলপ্রীত সিং নিজে কখনো মাদকসেবন করেননি বলেই এনসিবিকে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ