রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনা ১৫ বছর ধরে নিজের মেকআপ নিজেই করেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মেকআপ করার দরকার পড়ে না তার। এর কারণ গত ১৫ বছর যাবত নিজের মেকআপ নিজেই করছেন তিনি।

যার কারণে অন্য বলিউড তারকাদের চেয়ে তার মেকআপের পিছনে খরচ কম হয়। তাকে আর আলাদা করে মেকআপ কেনার দরকার হয় না। তার নিজের ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’ থেকেই মেকআপ করছেন তিনি। সম্প্রতি এই বলিউড অভিনেত্রী তার মেকআপ, লুক ও মেকআপ ব্র্যান্ড নিয়ে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

বলিউডে অভিষেকের শুরু থেকেই রিজের মেকআপ নিয়ে বেশ সচেতন ৩৭ বছর বয়সী ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, ‘সবাই বলত, তোমাকে অমুকের মতো দেখাতে হবে। সাজপোশাক হতে হবে তমুকের মতো। কিন্তু আমি তো অন্য কেউ নই। অন্য কেউ হতেও চাইনি। তাই শুরু থেকেই নিজের মতো করে নিজের মেকআপ করেছি। কিন্তু বেশির ভাগ সময়ে তাদের হাত গুটিয়ে বসে থাকা বা টুকটাক নির্দেশনা দেওয়া ছাড়া কিছু করার ছিল না। তবে শুরুতে আমি তাদের কাছ থেকেই টুকটাক টিপস নিয়েছি। পরে নিজের মতো করে প্রয়োগ করেছি। এ জন্যই আমি ভারতীয় উপাদানে তৈরি নিজের মেকআপ ব্র্যান্ড বাজারে আনতে পেরেছি।

ক্যাটরিনা জানান, ইনস্টাগ্রামে জনপ্রিয় হওয়ার পর থেকে কমবেশি সবারই ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফার আছে। কেননা, ইনস্টাগ্রাম একটা ‘পারফেকশনিস্ট প্লেস’।

তার ভাষায়, ‘ইনস্টাগ্রামে ফ্যাশন আইকনদের আইডি ঘুরে দেখলেই বোঝা যাবে, ফ্যাশনের ক্ষেত্রে এখন কোন ট্রেন্ড চলছে। বিষয়টা ভালো। কিন্তু ইনস্টাগ্রামকে আপনি ব্যক্তির জীবনের প্রতিচ্ছবি বলে বিশ্বাস করবেন না। ইনস্টাগ্রামে যা দেখেন, তা সত্যি নয়। এখানে “ইন বিটুইন” কিছু নেই। আগের বা পরের গল্প নেই। পারফেক্ট মেকআপ আর লাইটে, পারফেক্ট পোজে উঁচুগ্রামে সম্পাদিত ছবিকে সত্যিকারের জীবন বলে ভাববেন না।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী