,

ফিলিস্তিনে নির্বাচন নিয়ে ঐকমত্য ফাতাহ-হামাস

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের প্রধান দুই পক্ষ ফাতাহ ও হামাস জানিয়েছে যে, প্রায় পনেরো বছরের মধ্যে প্রথম কোনো নির্বাচন নিয়ে তারা ঐক্য পৌঁছেছে। আলজাজিরার খবর।

এর ফলে পশ্চিম তীরের ফাতাহ ও ফিলিস্তিন সরকার (পিএ) প্রধান মাহমুদ আব্বাস এবং গাজার সরকার হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

তুরস্কে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা হয়। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ছয় মাসের মধ্যে ফিলিস্তিনে একটি একক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ফাতাহের শীর্ষ কর্মকর্তা জিবরিল রাজুব বলেন, এ চুক্তির ফলে আমরা একমত হয়েছি যে, শুরুতে আইনসভা নির্বাচন হবে, এরপর পিএ’র প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং সর্বশেষ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কেন্দ্রীয় কাউন্সিল গঠন করা হবে।

২০০৬ সালে সর্বশেষ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভূমিধস বিজয় অর্জন করেছিল হামাস। তবে ফাতাহর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে কেন্দ্রীয়ভাবে সরকার গঠন করতে না পেরে গাজা নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের দলটি।

হামাসের শীর্ষ কর্মকর্তা সালেহ আল-আরুরি জানান যে, তুরস্কের সহায়তায় সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। তিনি বলেন, সত্যিকার অর্থে আমরা ঐকমত্য হয়েছি। এই বিভক্ত আমাদের জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর অবসানের জন্য আমরা কাজ করছি।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর ফিলিস্তিনের ১৪টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে মতবিরোধ মেটাতে আগ্রহ প্রকাশ করে।

এর মধ্যে প্রধান দুইটি দল হামাস-ফাতাহসহ নিজেদের মধ্যে সমঝোতার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানায়। সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানকে ফোন করে এ ব্যাপারে তার সহায়তা চান

ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর চুক্তির পর আঙ্কারার প্রতিক্রিয়া দেখায় এবং কড়া সমালোচনা করে।

এ ছাড়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনে সৌদি আরব ও আমিরাত অধিকাংশ ক্ষেত্রে চুপ থাকলেও এরদোয়ান ছিলেন বরাবরই সরব।

ফলে এরদোয়ানের সঙ্গে আব্বাসের মধ্যে সম্পর্কে দূরত্ব থাকলেও ফিলিস্তিন সরকার আঙ্কারার ওপর ভরসা করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা