শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলা হত্যা: মিজানের বাবা-মা মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান ও নাজমুন নাহার সিদ্দিকা সাভারের ৪নং ওয়ার্ডের শাহ সাইদুল আলমের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন জানান, নীলা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিজানের সঙ্গে সঙ্গে তার বাবা-মাও পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক নির্মল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যা মামলার প্রধান আসামি মিজান পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মিজান, তার বাবা আব্দুর রহমান, মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের বাবা নারায়ণ রায়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ