ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন-এর পক্ষ থেকে সভাপতি-সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন” পরিবার। বৃহস্পতিবার রাতে পত্রিকার কার্যালয়ে নব-নির্বাচিতদের শুভেচ্ছা জানান পত্রিকার সম্পাদক মোঃ আরজু। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সার্কুলেশন ম্যানেজার মোঃ আশিকুল ইসলাম, পত্রিকাটির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি, তৌহিদুর রহমান নিটল, প্রকাশ দাস। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল আলম, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, বুমিং ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল হাফেজ মোঃ ইশরাক, সমাজসেবক লিটন পাল, মোঃ মঈনুদ্দিনসহ অন্যান্যরা। শুভেচ্ছা বিনিময় শেষে নব নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের পথ চলায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ