সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : গত ১৩ সেপ্টেম্বর লিগ ওয়ানের মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ধকল এখনও বয়ে বেড়াচ্ছে পিএসজি। ওই ম্যাচে মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে তার মাথায় চড় মেরে লালকার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।

এরপর শাস্তি হিসাবে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। এবার আরও বড় শাস্তি পেলেন পিএসজির আরেক তারকা স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া।

৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

বুধবার ফরাসি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, চার ম্যাচের জন্য ডি মারিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। মার্শেইয়ের বিপক্ষের ম্যাচে আলভারো গঞ্জালেসকে থুতু মেরেছেন ডি মারিয়া। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন মার্শেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস।

চার ম্যাচ নিষিদ্ধ হলেও ডি মারিয়া আগামী রোববার লিগে রেঁসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন। কারণ তার নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে। সে হিসাবে অঁজে, নিম, দিজঁ ও নঁতের বিপক্ষে চার ম্যাচে দেখা যাবে না ডি মারিয়াকে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী