বাংলাদেশ সীমান্ত থেকে মহারাষ্ট্রে ফিরে গেল পেঁয়াজ ভর্তি ৫০০ ট্রাক

news-image

নিউজ ডেস্ক : গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা জারি করার ফলে বাংলাদেশ সীমান্ত থেকে মহারাষ্ট্রের নাসিকে ফিরে গেছে পেঁয়াজ ভর্তি প্রায় ৫০০ ট্রাক। ১২,৫০০ মেট্রিক টনের ওই পেঁয়াজের আনুমানিক মূল্য ৪১ কোটি রুপি।

ভারতের হর্টিকালচার প্রোডিউস ইক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (এইচপিইএ) এর সহ-সভাপতি দানিশ শাহ জানান, বাংলাদেশের আমদানিকারকদের বরাত অনুযায়ী পিয়াজ ভর্তি ৬৫০ ট্রাক সেদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। এর মধ্যে ৩৭৫০ টন পেঁয়াজ ভর্তি ১৫০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়। বাকী ৫০০ ট্রাক নাসিকে ফিরে আসে।’

বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও যোগান কম থাকার কারণে ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)’এর তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, এখন থেকে সমস্ত ধরনের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পেঁয়াজের রপ্তানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে।’

সূত্রে খবর, এরপরই আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে যাওয়া পেঁয়াজ ভর্তি ট্রাকগুলি এবং যাদের ‘লেট এক্সপোর্ট অর্ডার’ (এলইও) অনুমতি কেবলমাত্র তাদেরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া রাস্তায় থাকা পেঁয়াজ ভর্তি ট্রাক এবং যেগুলি পরে সীমান্তে পৌঁছায় সেগুলিকে প্রতিবেশী দেশে ঢোকার অনুমতি দেয়নি ভারত সরকার।

অন্যদিকে এইচপিইএ-এর তথ্য অনুযায়ী, বিদেশে রপ্তানি না হওয়ার কারণে ৬০০০ টন পেঁয়াজ ভর্তি মাত্র ২০৮টি কনটেইনারকে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু পোর্টট্রাস্ট (জেএনপিটি)-তে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আর ৩০০০ টন পিয়াজ ভর্তি ১০০টি কনটেইনার এখনও মুম্বাই বন্দরে আটকে রয়েছে।

নাসিকের এক পেঁয়াজ রপ্তানিকারী মনোজ জৈন জানান, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে রপ্তানিকারকরা তাদের ট্রাক ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। আসলে সরকারের উচিত ছিল পিয়াজ ভর্তি সব ট্রাক ও কনটেইনারগুলিকে রপ্তানি করতে অনুমতি দেওয়া।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ