,

এইচএসসি পরীক্ষার বিষয়ে কিছুই বললেন না বোর্ড সমন্বয়ক

news-image

এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে কোনো কথাই বলেননি আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। আজ বৃহস্পতিবার দুপুরে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অন্যান্য বিষষয়ে কথা বললেও এ বিষয়টি নিয়ে কিছু বলেননি। যদিও এ বৈঠক থেকে এইচএসসি পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

এখনই এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে গত ২২ সেপ্টেম্বর অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সিদ্ধান্ত জানাবেন বলে দলের শীর্ষ নেতাদের জানান।

জিয়াউল হক বলেন, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেওয়া হবে। স্কুল খোলার মতো পরিবেশ সৃষ্টি হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এ ক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চেনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন।

তিনি বলেন, অষ্টম থেকে নবমে অটো প্রমোশন হবে না, যেকোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে।

একাদশ-দ্বাদশ ক্লাসের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের ক্লাসে তুলে দেবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা