,

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে ৩ কোটি ৮৮ লাখ টাকার চেক বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-সরাইল-ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ক ফোরলেনে বর্ধিতকরন প্রকল্পের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরনের ৩ কোটি ৮৮ লাখ ২০ হাজার ৬৫৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১২ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। এতে জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা সানিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্থদের মধ্যে সালাউদ্দিন মিয়াকে ৯৯ লাখ ৬৩ হাজার ৩০২ টাকা, তাছলিমা বেগমকে ৩১ লাখ ৭৭ হাজার ৭৯৯ টাকা, সাহাব মিয়াকে ৩৫ লাখ ৮৮ হাজার ০৫ টাকা, ইব্রাহীম ভূুইয়াকে ১৬ লাখ ১ হাজার ৬৫৫ টাকা, হোসনা আক্তারকে ১৪ লাখ ১৩ হাজার ২২৫ টাকা, মোঃ হেবজু মিয়াকে ১৭ লাখ ৬৬ হাজার ৫৩১ টাকা, রেনু বেগমকে ৭ লাখ ৬ হাজার ৬১২ টাকা, মো.হাবিবকে ৩১ লাখ ৭৯ হাজার ৭৫৬ টাকা, মো. সাজেদাকে ১৪ লাখ ১৩ হাজার ২২৫ টাকা,মিনারা বেগমকে ২৮ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা, ধন মিয়াকে ৪৮ লাখ ৭০ হাজার ৩৫৪ টাকা, ফেরদৌসি আক্তারকে ১৯ লাখ ৪৮ হাজার ১৪১ টাকার চেক দেয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস বলেন, চেক বিতরন আপনাদের কাছে স্বচ্ছতার সাথে সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। কেউ ধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়বেন না। আমরা একেবারে স্বচ্ছতার সাথে আবেদনের বিষয়ে সমস্ত সহযোগিতা করা থেকে শুরু করে ক্ষতিপূরণের চেক আপনার বাড়িতে এসে পৌঁছে দিবো।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক