,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অবনমনে’ মোদিকে দুষলেন রাহুল

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘অবনমন’র অভিযোগ তুলে এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, ‘কয়েক দশকের চেষ্টায় যে সম্পর্কের জাল তৈরি করেছিল কংগ্রেস, তা নষ্ট করে দিয়েছেন মোদি। বন্ধুহীন পাড়ায় বাস করা অত্যন্ত বিপজ্জনক।’

টুইটে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দ্য ইকোনমিস্ট পত্রিকার একটি প্রতিবেদন যুক্ত করেন রাহুল গান্ধী।

প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল হচ্ছে, চীনের সঙ্গে শক্তিশালী হচ্ছে।

ইকোনমিস্টের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। আর এ অবস্থায় চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে লাদাখে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রবল উত্তেজনা রয়েছে। সেনা ও মন্ত্রী পর্যায়ে একাধিকবার আলোচনার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হওয়া মানে ভারতের কাছে অশনিসংকেত। কারণ, প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশের সঙ্গেই সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ও আছে ভারতের।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি