,

তুরস্ককে কোণঠাসা করতে ৬ দেশের জোট

news-image

অনলাইন ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদের ওপর দাবিকে কেন্দ্র করে চলমান বিরোধে জোটবদ্ধ হয়েছে ইসরায়েল, মিসরসহ ছয়টি দেশ।

আরব নিউজ জানায়, মিসর, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, ইতালি ও জর্ডান- এ ছয়টি রাষ্ট্র মিলে একটি সনদে স্বাক্ষর করেছে।

এর মধ্য দিয়ে পূর্ব ভূমধ্যসাগরীয় গ্যাস ফোরাম (ইএমজিএফ) নামে একটি জোট গঠন করেছে দেশগুলো। কায়রোর উদ্যোগে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এ সনদ স্বাক্ষরিত হয়।

মূলত পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস উত্তোলনের অধিকারের দাবিতে তুরস্ককে কোণঠাসা করতে একজোট হয়েছে এ ছয় দেশ।

ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইউভাল স্টেইনিজ বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আরব ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আসবে এ ফোরাম। ইতিহাসে এ ধরনের জোট প্রথম। জর্ডান ও মিসরে ইসরায়েলি গ্যাস রপ্তানির ৩০ বিলিয়ন ডলারের চুক্তির মধ্যে দিয়ে এর শুরু।’

এ জোটে যোগ দিতে আবেদন জানিয়েছে ফ্রান্স। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন।

জ্বালানি নিয়ে এ বিরোধে তুরস্কের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যুদ্ধপরিস্থিতি তৈরি হয় গ্রিস ও সাইপ্রাসের।

গত আগস্ট মাসে তুরস্ক বিতর্কিত এলাকায় ভূমিকম্প গবেষণার জন্য সজ্জিত এক জাহাজ পাঠানোর পর থেকে এই উত্তেজনা চলছে। সেই জাহাজের সঙ্গে এক তুর্কি রণতরিও ছিল। দুই পক্ষই সামরিক মহড়ার আয়োজন করেছে এবং একে অপরকে কড়া কথা শুনিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা