,

কোটি টাকার সম্পদসহ বিলীনের পথে স্কুলটি

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজারে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলায় স্কুল ভবন ও আশ্রয়কেন্দ্রটি মেঘনা নদীর গর্ভে বিলীন হতে চলেছে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় স্কুলের মূল্যবান সম্পদসহ ভবনটি নদী গর্ভে বিলীন হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনার তীব্র ভাঙনের কবলে বিলীনের অপেক্ষায় ভবনটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় ভবন অপসারণ না করায় স্কুলের সম্পদসহ নদী গর্ভে বিলীন হচ্ছে ভবনটি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র-সোলারসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

পজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু নদী ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম চরজহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০-১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে। এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করে প্রশাসন। ২০১৭ সালে এমপিও ভুক্ত হয়ে ১২ জন শিক্ষক সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা