,

দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

দোহার (ঢাকা) প্রতিনিধি : ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার ঢাকার দোহার উপজেলায় মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে।

এর আগে দোহারের শাইনপুকুরে মন্ত্রীর নিজ বাসভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সকাল ১১টার দিকে সৌজন্য সাক্ষাতের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা বীর প্রতিক মাহফুজুর রহমান খানের কবরে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রীভা গাঙ্গুলী। পরে মন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার গান্ধী আশ্রম পরিদর্শন করেন।

সৌজন্য সাক্ষাত এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. জাবেদ পাটোয়ারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বাংলাদেশ পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা