আজও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদিয়া এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় আজও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। বুধবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তার। এর আগে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ করেছিলেন প্রবাসীরা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ থেকে ঘোষণা আসে, তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে যাবেন। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সাড়ে ৯টার দিকে তারা কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে মন্ত্রণালয়গুলোর উদ্দেশে যাত্রা শুরু করেন।

ঘোষণার সময় মাইক হাতে প্রবাসীদের প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। আমরা আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে সবাই রওনা দেব। সেখানে যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পররাষ্ট্র, জনকল্যাণ এবং প্রবাসী কল্যাণ-এই মন্ত্রণালয়গুলোয় সুষ্ঠুভাবে যাব এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করব না।’

করোনার সময় যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে ইতিমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। ফলে পাঁচ শতাধিক সৌদি প্রবাসী সৌদিয়া এয়ারলাইন্সের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করছেন।

এদিকে, করোনার কারণে ৬ মাস বন্ধ থাকার পর প্রথম সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল রাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ