,

ওজন কমাতে কাজে লাগান মেথির ৪ অব্যর্থ টোটকা

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমিয়ে শরীরকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য আমরা কত কিছুই না করি। খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া, খাদ্য তালিকা থেকে একাধিক খাবার বাদ দেওয়া আরও কত কি? এছাড়াও দ্রুত ওজন কমানোর একাধিক ঘরোয়া টোটকা (পাতি লেবুর রস, জিরা, রসুন ইত্যাদি) আমরা অনেকেই কাজে লাগাই।

জানেন কি, মেথি বীজের সাহায্যে দ্রুত ওজন কমানো সম্ভব? ভেষজ মশলা হিসেবে মেথি বীজ আমাদের সবার কাছেই বেশ পরিচিত। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক মেথি বীজ ব্যবহার করে দ্রুত ওজন কমানোর ৫টি দুর্দান্ত কৌশল।

১) মেথি চা-
মেথি বীজের চা ওজন কমাতে এবং ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণের রাখার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর। সামান্য পানি দিয়ে কিছু মেথি বীজ বেটে নিন। একটি পাত্রে খানিকটা পানি ফুটিয়ে নিয়ে তার সঙ্গে ওই মেথি পেস্ট মিশিয়ে দিন। চাইলে এর সঙ্গে কিছু ভেষজ মশলাও দেওয়া যেতে পারে। যেমন- আদা বা দারচিনি। তারপর পাত্র ঢাকনা দিয়ে ঢেকে একসঙ্গে সবকটি মশলা অন্তত ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রতিদিন খালি পেটে এই চা খেতে পারলে ফল পাবেন হাতেনাতে।

২) অঙ্কুরিত মেথিবীজ-

অঙ্কুরিত মেথি বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন এ, বি, সি এবং ই। এর সঙ্গেই এর মধ্যে থাকা পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, জিংক, হজম সহায়ক বিভিন্ন খনিজ পদার্থ এবং আরও অনেক কিছু রয়েছে।

একটি পাতলা কাপড় পানি ভিজিয়ে নিন। এবার একটি বাটিতে মেথি বীজ নিয়ে সেটি ওই পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ৩ রাত এই ভাবে রেখে দিন। ৩ দিন পর মেথি বীজগুলি অঙ্কুরিত হলে সেগুলি খেতে পারলে ওজন কমবে দ্রুত। ওজন কমানোর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।

৩) ভাজা মেথি-

কিছুটা মেথি একটি পাত্রে নিয়ে সামান্য আঁচে তেল ছাড়াই ভেজে নিয়ে সেটিকে গুঁড়ো করে নিন। এরপর সামান্য উষ্ণ পানির সঙ্গে ওই মেথির গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে নিয়মিত খেতে পারলে ওজন দ্রুত কমবে। ফল পাবেন হাতেনাতে। এটি ওজন কমানোর চমৎকার একটি উপায়।

৪) মেথি ভেজানো পানি-

মেথি ভেজানো পানি খেতে পারলে তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। কারণ এটি খেলে তা খাবারের পরিতৃপ্তি এনে দেয়। যার ফলে খিদে বোধ কম অনুভূত হয় এবং খাওয়ার ইচ্ছেটা কমে যায়। এর ফলে দ্রুত ওজন কমতে থাকে।

এ ছাড়াও ১ কাপ মেথি পানিতে সারারাত ভিজিয়ে রাখে সেটি পরদিন পানি ছেঁকে নিয়ে খালি পেটে চিবিয়ে খেতে হবে। এই ভাবে নিয়মিত খেতে পারলে ফল পাবেন হাতেনাতে। ওজন কমানোর ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা