,

যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ মৃত্যুকে ‘লজ্জা’ বললেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘তার প্রশাসন করোনা থেকে আমেরিকানদের রক্ষায় খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে।’ ট্রাম্পের সেই বক্তব্য সত্ত্বেও সম্প্রতি দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যায়।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে পেনসেলভানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন আগামী নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এসময় করোনায় এত বেশি সংখ্যক মৃত্যুর বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান এক রিপোর্টার। তার উত্তরে ট্রাম্প বলেন, ‘এটা লজ্জাজনক। এটা খুবই ভয়ঙ্কর। চীনের জন্যই সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা যথোপযুক্ত পদক্ষেপ না নিলেও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতো।’

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনো দেশটিতে করোনার মৃত্যুর ঘটনা ঘটছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা