ভ্যাকসিন নিয়ে রাশিয়ার সাথে মালয়েশিয়ার চুক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা নিয়ে বিশ্বে এখনও চলছে গবেষণা ও ট্রায়াল। তবে একধাপ এগিয়ে অতি দ্রুত টিকার অনুমোদন দিয়ে বিশ্বকে চমক দিয়েছে রাশিয়া। করোনাভাইরাসের এই ভ্যাকসিন স্পুটনিক ভি’র ক্লিনিক্যাল ট্রায়াল এবং তা তৈরি করতে মালয়েশিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবিএম)’র মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয় (মোস্টি) রাশিয়ান দূতাবাসের সাথে একটি খসড়া চুক্তি স্বাক্ষর করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোভিড-১৯ টিকা উৎপাদনের সুযোগ অনুসন্ধানে মন্ত্রণালয়টির বিশেষ টাস্ক ফোর্সের সাম্প্রতিক সাফল্য সম্পর্কে দেশটির সিনেটর দাতুক রাজালি ইদ্রিসের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী আহমেদ আমজাদ হাশিম দেওয়ান নেগারায় এ কথা বলেন।

এসময় তিনি বলেন, রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুটনিক ভি টিকা বিশ্বকে সরবরাহ করার একচেটিয়া অধিকার অর্জন করেছে। স্পুটনিক ভি গ্যামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি দ্বারা বিকশিত হয়েছে যে, মধ্য প্রাচ্যের রেসপিরেটরি সিন্ড্রোম (মার্স) সংস্থার জন্য টিকা তৈরি করেছে। এই স্পুটনিক ভি ক্লিনিক্যাল টেস্টের তৃতীয় পর্যায় বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের জড়িত করবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই এই টিকা নিয়ে রাশিয়ান দূতাবাসের সাথে আরো আলোচনা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ