,

সহজ ৫ উপায়ে জ্বর সারান

news-image

স্বাস্থ্য ডেস্ক : জ্বর আসা অস্বাভাবিক নয়। তবে এখন এমন সময়, একটু জ্বর এলেও পড়তে হচ্ছে দুশ্চিন্তায়। করোনাভাইরাসের ভয় কাবু করে দিচ্ছে সহজেই। তবে জ্বর মানেই তো আর করোনাভাইরাসে আক্রান্ত নয়। তাই জ্বর এলে দুশ্চিন্তা না করে সারিয়ে তোলার চেষ্টা করতে হবে। এরপরেও জ্বর না সারলে তখন চিকিৎসকের পরামর্শ মেনে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে নিতে হবে।

প্রচুর পানি পান করুন
পানি পান করলে তা আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। শরীর ভেতর থেকে আর্দ্র থাকবে। জ্বরের সময় যা একান্ত প্রয়োজনীয়। জ্বর এলে স্যুপ, ডাবের পানি, আখের রস খাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি পানিও পান করুন পর্যাপ্ত।

বিশ্রাম নিন
শরীরও যন্ত্রের মতো। বিশ্রাম না দিলে কাজ ভালো হবে না। তাই জ্বর এলে সেই সময়টা বিশ্রাম নিন। কাজের চাপ একদমই নেবেন না। সবার আগে শারীরিক সুস্থতা। পর্যাপ্ত ঘুম দরকার এই সময়ে।

জিঙ্কযুক্ত খাবার খান
আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলো জিঙ্ক। তাই জ্বরের সময় এমন খাবার খান যাতে জিঙ্ক রয়েছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিঙ্ক সমৃদ্ধ ট্যাবলেটও খেতে পারেন। এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গবেষণায় দেখা গেছে, শরীরে ফ্লু এর ভাইরাস রোধে জিঙ্ক সাহায্য করে।

লবণ পানিতে গার্গল
লবণ পানিতে গার্গলের উপকারিতা কম-বেশি সবারই জানা। গলায় যন্ত্রণা, কাশি থেকে মুক্তি পেতে নিয়মিত লবণ পানিতে গার্গল করতে পারেন। লবণ পানি অ্যান্টিবায়োটিক। ফলে এটি ফ্লু বা জ্বর থেকে মুক্তি দিতে আপনাকে সাহায্য করবে।

স্টিম নিন
নাক বন্ধ বা মাথা ব্যথা হলে সেক্ষেত্রে গরম পানির ভাপ নিলে অনেকটা উপকার হবে। গলার মধ্যে দিয়ে যে গরম বাষ্প প্রবেশ করে, তাতে কাশি অনেকটাই কমবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি