সিমলার সিনেমা অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা সিমলা অভিনীত চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এই ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করেছেন ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত অভিনেতা মামুন। অসম প্রেমের গল্পে নির্মিত এই চলচ্চিত্র চলতি বছরেই অন্তর্জালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রুবেল আনুশ।

সত্য ঘটনা অবলম্বনে অসম প্রেমের চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের আগস্টে। ছবির শুটিং শেষ করে আর সম্পাদনার কাজ করতে পারেননি নির্মাতা। অর্থ সংকটের কারণে এত দিন বন্ধ ছিল কাজ, যে কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি।

রুবেল আনুশ বলেন, ‘এই ছবির পোস্ট প্রডাকশনের জন্য আমি একজন প্রযোজক পেয়েছি। এখন ছবিটি মুক্তি দিতে পারব। আমি নিজেও ছবিটি শেষ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে ছবিটি শেষ করে মুক্তি দিতে পারছি, এটা আমার কাছে অনেক বড় বিষয়। তবে সিনেমা হল বা সিনেপ্লেক্স নয়, অনলাইনে ছবিটি মুক্তি পাবে।’

রুবেল আনুশ আরো বলেন, ‘অনেক চিন্তায় ছিলাম, ছবিটি নিয়ে সেন্সর বোর্ড হয়তো আপত্তি করবে। এখন অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়ায় এসব চিন্তা আর করতে হচ্ছে না। নিজের মতো করে গল্পটা উপস্থাপন করতে পারব।’

সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ