,

‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ হচ্ছে পায়রা নদীর ওপর

news-image

নিউজ ডেস্ক : বরগুনা জেলার পায়রা নদীতে বরগুনা-আমতলী অংশে স্থানীয় মানুষের স্বপ্নের সেতু নির্মাণ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রস্তাবিত সেতুটির নাম হবে ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’।

সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস জানিয়েছেন। খবর: বাসস।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পায়রা নদীতে পটুয়াখালীর লেবুখালী ও মির্জাগঞ্জ এবং বরগুনা-আমতলী তিনটি সেতু নির্মিত হচ্ছে। মির্জাগঞ্জ ও বরগুনার দুই সেতুর ডিজাইনসহ দাপ্তরিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

কাজী ফেরদৌস জানান, আরও কিছু মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হলেই অর্থ মন্ত্রণালয়ে প্রাক্কলিত ব্যয় প্রস্তাব দাখিল করা হবে।

লেবুখালী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক নূর-ই আলম বাসসকে জানান, প্রায় ১ হাজার ১৭০ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্যের লেবুখালী সেতুর কাজ ২০১৬ সালের ২৪ জুন শুরু হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৬২ শতাংশ এবং মোট প্রকল্পের কাজ ৫৫ শতাংশ সম্পন্ন হয়েছিল।

তিনি আরও জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্মাণকাজের গতি কিছুটা ধীর হলেও এই পরিস্থিতিতেও এক শিফটের কাজ চলমান রয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সেতু বিভাগের সচিব রশিদুল হাসান, সেতু বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব ড. মো মনিরুজ্জামান, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকল্প পরিচালক (পায়রা সেতু) মো. তোফাজ্জেল হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সম্ভাব্য প্রকল্পস্থানসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সার্কিট হাউসে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস সাংবাদিকদের জানান, ব্রিজের নাম হবে ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জানান, বরগুনা-আমতলী পায়রা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে কোনো সংশয় নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে সেতুর কাজের অগ্রগতি তদারকি করছি।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, পায়রা নদীতে সেতু নির্মিত হলে বরগুনার সকল স্তরে উন্নয়ন হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

জেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, এই সেতু নির্মিত হলে জেলার উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জেলার পর্যটন ও মৎস্যখাতও সমৃদ্ধ হবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি