শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদ শেষেও রিয়া চক্রবর্তী ছাড়া পাননি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর আদালত তাকে ১৪ দিন কারাগারে থাকার নির্দেশ দেন। মঙ্গলবার তার কারাবাসের মেয়াদ শেষ হলেও তিনি ছাড়া পাননি। মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) তার হেফাজতের মেয়াদ বাড়িয়েছে।

আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হবে তাকে। তবে ইতিমধ্যেই বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক। আগামীকাল শুনানি হওয়ার কথা রয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ উঠে আসার পর গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সে বার ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। তাতেই আদালত এদিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করে।

সুশান্তের মৃত্যুর আগে কয়েক মাস ধরে তার সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া। কিন্তু গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর রিয়াকেই কাঠগড়ায় তোলে প্রয়াত অভিনেতার পরিবার। রিয়ার নামে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। রিয়া তার ছেলের টাকা নয়ছয় করেছেন এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

শুরুতে মহারাষ্ট্র পুলিশের হাতে সুশান্ত মৃত্যুর তদন্তভার থাকলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের তা সিবিআইয়ের হাতে ওঠে। টাকা নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখার ভার পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

এদিকে মাদক যোগের ঘটনায় নাম এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরও। মঙ্গলবার দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে জেরা করে এনসিবি। ট্যালেন্ট এজেন্সির একজিকিউটিভ জয়া সাহাকেও এ দিন দ্বিতীয় বার জেরা করা হয়। জেরা করা হয় সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদীকেও।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ