,

হাটহাজারী মাদ্রাসার অব্যাহতি ২ শিক্ষককে, পুনর্বহাল ৪ জন

news-image

চট্টগ্রাম ও হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) দুই শিক্ষককে অব্যাহতি ও চারজনকে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদের দাবি ছিল কয়েকজন শিক্ষকে অব্যাহতি ও কয়েকজনকে পুনর্বহাল করার।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন, মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ। মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী থাকাকালীন ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। পুনর্বহাল হওয়া চার শিক্ষক হলেন, আনোয়ার শাহ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মনসুর। আহমদ শফী থাকাকালীন তাদের মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া রাতে বলেন, বিনা কারণে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া দক্ষ চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্বহাল করা হয়েছে। অবৈধভাবে নিয়োগ পাওয়া দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছয় দফা দাবিতে ছাত্রদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার রাতে মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আহমদ শফী। একই সঙ্গে তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয় শুরা কমিটি। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন আহমদ শফী। পরদিন শনিবার তার মরদেহ দাফনের পর মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্যের শুরা কমিটি গঠন করা হয়। এই তিন সদস্য হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া। এ ছাড়া জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী শিক্ষা পরিচালক করা হয় মাওলানা মোহাম্মদ শুয়াইবকে।

এর আগে গত ১৭ জুন আহমদ শফীর সভাপতিত্বে শুরা কমিটির বৈঠকে জুনায়েদ বাবুনগরীকে সহকারী পরিচালক থেকে অব্যাহতি দিয়ে শেখ আহমদকে স্থলাভিষিক্ত করা হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক