,

নুরকে আইনি সহায়তা দেবে গণফোরাম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।

মঙ্গলবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ক্ষমতাশীন দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলাদের দিয়ে মিথ্যা ও নোংরা মামলা করে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।

সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের অহবান জানিয়ে নেতৃবৃন্দ ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, প্রয়োজন বোধে ভিপি নূর সহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে গণফোরাম আইনি সহায়তা প্রদান করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা