,

উড়তে থাকা শেয়ারবাজারে হঠাৎ টানা দরপতন

news-image

নিজস্ব প্রতিবেদক : উড়তে থাকা শেয়ারবাজারে হঠাৎ টানা দরপতন দেখা দিয়েছে। মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে। এর আগে টানা তিন কার্যদিবস দরপতন হয়।

মূল্য সূচকের পতনের সঙ্গে দেখা দিয়েছে লেনদেনে ধীরগতি। প্রথম আধাঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দেড়শ কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন চালু হতেই লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে। এতে লেনদেন সময় আধাঘণ্টা পার হওয়ার আগেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট পড়ে যায়। অবশ্য এরপর কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ে। এতে কমে সূচক পতনের মাত্রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৪৪ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৪ পয়েন্ট কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ কমেছে ৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৮টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫৮ কোটি চার লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে দুই কোটি ২৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা