,

কারওয়ান বাজার মোড়ে সকাল থেকে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। প্রায় পাঁচ শতাধিক সৌদি প্রবাসী বিক্ষোভে অংশ নিয়েছেন। সকাল ৮টা থেকে তারা বিক্ষোভ করছেন।

jagonews24

jagonews24

সৌদি এয়ারলাইন্সের সঙ্গে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার জন্য বলেছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন। তবে সৌদি এয়ারলাইন্স বলেছে, আপাতত তারা একাই ফ্লাইট চালু করতে চায়। কিন্তু তা সিভিল এভিয়েশন মানতে রাজি নয়। এ রকম পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

jagonews24

jagonews24

তারা বলছেন, সৌদি এয়ারলাইন্স চালু হলে ১০ দিনের মধ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে যাওয়া সম্ভব। ভিসা ও আকামার মেয়াদ যেন সৌদি সরকার বাড়ায় তার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করারও আহ্বান জানান তারা।

jagonews24

সরেজমিনে দেখা যায়, সোনারগাঁও হোটেলের গেট বন্ধ করে রাখা হয়েছে। প্রবাসীদের একটা অংশ গেটের সামনে অবস্থান করছেন। প্রবাসীদের পাশাপাশি পুলিশও শক্ত অবস্থান নিয়েছে। ফলে প্রবাসীরা মূল রাস্তা থেকে সরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। প্রবাসীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ায় যানচালাচল অব্যাহত রয়েছে।

গতকাল সোমবারও কারওয়ান বাজারে প্রবাসীরা বিক্ষোভ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা