,

গোপালগঞ্জে বাসচাপায় মা ও ছেলে নিহত

news-image

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি : গোপালগঞ্জে বাস চাপায় মা ও তার ৮ মাসের ছেলে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি একই উপজেলার ফলসি গ্রামে। নিহতরা হলেন- ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সী সন্তান আলি কাজী।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রকাশ বিশ্বাস জানান, মা ও তার শিশু সন্তানকে একটি ভ্যানগাড়িতে করে বাবার বাড়ি ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি যাওয়ার পথে পেছন দিক থেকে কাশিয়ানী থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। মারাত্মক আহত মীরা বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা