,

প্রেসিডেন্ট শি’র সমালোচনা করায় চীনা বিলিয়নিয়ারের ১৮ বছরের জেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করায় দুর্নীতির অভিযোগ এনে দেশটির এক বিলিয়নিয়ার ব্যবসায়ীকে ১৮ বছরের জেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির এক আদালত এই রায় দেয় বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে। শাস্তি পাওয়া ওই ব্যবসায়ীর নাম রেন ঝিকিংয়াং। তিনি সাবেক রিয়াল-এস্টেট ব্যবসায়ী।

চীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক সময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেন ঝিকিংয়ের। মার্চ মাসে দেশটিতে করোনাভাইরাস মোকাবিলা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট শি’র সমালোচনা করার পর থেকে নিরুদ্দেশ হন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

মঙ্গলবার সেই অভিযোগের মামলার রায়ে রেন ঝিকিংয়াংকে ১৮ বছরের শাস্তি দিয়েছে বেইজিংয়ের একটি আদালত।

রায়ে বলা হয়, জনগণের প্রায় ১ কোটি ৬৩ লাখ ডলার মেরে খাওয়া, ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করাসহ রেনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাকে ১৮ বছরের জেলের পাশাপাশি ৬ লাখ ২০ ডলার জরিমানা করা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, রেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছেন। শাস্তিও মেনে নিয়েছেন। বিচার পর্যবেক্ষকদের মতে, চীনের আদালতে দুর্নীতি বিষয়ক অভিযোগগুলোতে দোষীদের দোষ স্বীকারের হার প্রায় ৯৯ শতাংশ। এসব ক্ষেত্রে বেশির ভাগ আসামিই দুর্নীতিতে জড়ানো কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ সদস্য।

সিএনএন’র খবরে বলা হয়েছে, রেনের কঠিন এই শাস্তি এটাই ইঙ্গিত করে যে, কমিউনিস্ট পার্টির কোনো সদস্য দলটির প্রকাশ্য সমালোচনা করতে পারবে না। সেই সঙ্গে শি’র কোনো ধরনের সমালোচনাও সহ্য করা হবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা