,

নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহদাত হোসেন সিফাত (১৮) নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে মসজিদটিতে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু হল।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিফাত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শ্বাসনালিসহ শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। প্রথম থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

এই ঘটনায় এখন আমজাদ (৩৭) ও কেনান (২৪) নামে দুজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থায় পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।

মুত সিফাতের বড় ভাই দিপু জানান, বিস্ফোরণের পর তার শরীরে আগুন লেগে গেলে ভাঙা গ্লাসের ভেতর দিয়ে লাফিয়ে বাইরে বের হন তিনি। তখন তার হাত-পাও কেটে যায়। এরপর তিনি দৌড়ে পাশের বোমওয়ালা বাড়ির মাঠে যান। সেখানে জোরে জোরে চিৎকার করে লোকজন ডাকতে থাকেন ‘বাঁচান বাঁচান, মসজিদে আগুন লেগেছে’। এভাবে ২৫ মিনিট তিনি ওইখানেই দৌড়াদৌড়ি করে দগ্ধ শরীর নিয়ে।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা স্থায়ী বাড়ি তাদের। ডেকোরেটর কর্মচারী মো. স্বপনের ৩ সন্তানের মধ্যে মেজো ছিলেন সিফাত। সবুজবাগ মডেল একাডেমী থেকে এবার এসএসসি পাশ করেছেন তিনি। এরপরই ভর্তি প্রক্রিয়া চলছিল নারায়ণগঞ্জ বন্দরের কদমরসূল কলেজে।

তার বাবা স্বপন বলেন, এলাকার মানুষের কাছে শুনছি আগুন লাগার পরও সিফাত সেখানেই ছিল। মানুষকে ডাকাডাকি করেছে মুসল্লিদের মসজিদ থেকে বের করার জন্য। নিজেও মুসল্লিদের ধরে ধরে বের করেছে। নিজের দিকে তার কোনো খেয়ালই ছিল না। তার পিঠ, হাত, পা ও মুখের এক পাশ পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা